Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে শ্রীমঙ্গল শহরের নতুনবাজার এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

আব্দুস সুবহান (৫৫) নামের এই ব‍্যক্তি পেশায় একজন ভ‍্যানচালক। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রাজারবাজার এলাকার মৃত সালামত উল্লাহর ছেলে।

প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন।

তিনি জানান, সকাল ৯টা ২০ মিনিটের সময় নতুন বাজার মসজিদের উত্তর পাশে রাস্তায় ওই ব্যক্তিকে পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ লাশ উদ্ধারে আসলে পরিবারের সদস্যরা জানান, মৃত আব্দুস সুবহান এর আগেও দুইবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সুবহান শ্রীমঙ্গল শাহীবাগ এলাকার জাহাঙ্গীর মিয়ার বাসায় ভাড়া থাকতেন বলে পুলিশ জানায়।

পরিবারের লোকজন লাশ দাফনের জন্য নিয়ে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.