Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে হোম কোয়ারেন্টিন অমান্য করায় একজনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মার্চ, ২০২০

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে হোম কোয়ারেন্টিন অমান্য করায় এক ব্যক্তিকে জরিমানা করেছে র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ মার্চ) বিকেলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মির্জাপুর চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে হোম কোয়ারেন্টিন আইন অমান্য করায় মাহমুদ মিয়া (৫০) নামের একজনকে জরিমানা করা হয়।

মাহমুদ মিয়া মির্জাপুর চা বাগান এলাকার মৃত নবী উল্লাহর ছেলে।

এ সময় তার কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে তাকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও মৌলভীবাজার আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.