Sylhet Today 24 PRINT

বৌভাতের অনুষ্ঠান স্থগিত করলেন ছাত্রলীগের জাকির

জুড়ী প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০২০

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন-এর বিয়ে পরবর্তী বৌভাত অনুষ্ঠান ছিলো আগামী ৪ এপ্রিল। এতে আমন্ত্রন জানানো হয়েছিলো অনেককে। সব প্রস্তুতিতেও সম্পন্ন করা হয়েছিলো। তবে করোনাভাইরাসজনিত কারণে সরকারি নির্দেশনা মেনে এ অনুষ্ঠান স্থগিত করেন জাকির।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে তিনি ফেসবুুকে একটি স্ট্যাটাস দেন। তাতে উল্লেখ করেন, বর্তমানে সারা বিশ্বের ন্যায় আমাদের প্রিয় মাতৃভূমিতে করোনা নামক ভাইরাসের আতঙ্কে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর ফলে সর্বস্তরের মানুষ অতি উৎকন্ঠায় দিন অতিবাহিত করছে। মূূলত ভাইরাসটি সঞ্চারনের পথ সংক্রমিত হয় মানুষের সংস্পর্শে। বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, যথাসম্ভব গণজমায়েত ও ভীড় এড়িয়ে চলা। তাছাড়া দেশের এরকম একটি পরিস্থিতিতে আমি এরকম অনুষ্ঠান করতে পারি না। তাই ৪ এপ্রিলের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সবাই সচেতনতা অবলম্বন করুন। জনসমাগমস্থল এড়িয়ে চলুুন। বারবার হাত ধুবেন। স্বাস্থ্য বিভাগের দেয়া প্রতিরোধ ব্যবস্থা মেনে চলুন। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন হতে উৎসাহী করুন।

এদিকে, করোনাভাইরাস সংক্রান্ত কারণে জুড়ী উপজেলার বিভিন্ন প্রান্তে শতাধিক বিয়ে ও সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন (বাস-মিনিবাস) এবং সিএনজি সমিতির সকল নির্বাচনও স্থগিত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.