Sylhet Today 24 PRINT

জুড়ীতে দুই ব্যবসায়ীকে জরিমানা

জুড়ী প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে প্রতিদিন রাত ৮টায় ফার্মেসি ও মেডিকেল সার্ভিস ছাড়া সকল দোকান বন্ধ রাখার জন্য রোববার রাতে প্রচারণা চালায় জুড়ী উপজেলা প্রশাসন।

সোমবার রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক জুড়ী শহরে অভিযান পরিচালনা করেন।

এ সময় আইন না মেনে দোকান খোলা রাখায় দন্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় উত্তর ভবানীপুরের সাইফুল ইসলাম সুমনকে দুই শত টাকা ও ভবানীগঞ্জ বাজারের মো: আলমগীরকে দুই শত টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.