Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস প্রতিরোধে কমলগঞ্জ পৌরসভায় প্রস্তুতি সভা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০২০

‘মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ’ এই শ্লোগানকে সামনে রেখেপৌরসভা হলরুমে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় করোনা প্রতিরোধ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। প্রস্তুতিমূলক সভার মাধ্যমে কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

মঙ্গলবার (২৪ মার্চ) মঙ্গলবার বেলা ১ ঘটিকায় মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার এস.আই ফজলে এলাহী, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক অতুল চন্দ্র দেব।

আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, গোলাম মুগ্নী মুহিত, রাসেল মতলিব তরফদার, দেওয়ান আব্দুল রহিম মুহিন, সৈয়দ জামাল হোসেন, প্রকৌশলী মুহাম্মদ বেলাল, সাংবাদিক সজীব দেবরায়, মোনায়েম খান, কমলগঞ্জ পৌর মসজিদের ইমাম মাও: জয়নাল আবেদীন, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ কমলগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সুশীল সমাজের লোকজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.