Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট উপজেলা প্রশাসনকে ১২ পিছ পিপিই প্রদান

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০২০

সিলেটের গোয়াইনঘাটের উপজেলা প্রশাসনকে ১২ পিছ পিপিই সরবরাহ করেছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের কার্যালয়ে উপস্থিত হয়ে ১২ পিছ পিপিই হস্তান্তর করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জামাল খান।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই করোনাভাইরাস প্রতিরোধে গোয়াইনঘাটে সরকারের হয়ে জনসাধারণকে সচেতনতায় কাজ করা প্রশাসনিক কর্মকর্তাদের জন্য এই পিপিই সরবরাহ করেছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (প্রাণী স্বাস্থ্য) লাবনী রানী বিশ্বাস, উপজেলা সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মনির উদ্দিন,মো. ইজ্জত উল্লাহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.