Sylhet Today 24 PRINT

নগরীতে সিসিকের জীবানুনাশক ছিটানোর কার্যক্রম অব্যাহত

নিজস্ব প্রতিবেদক  |  ২৪ মার্চ, ২০২০

করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে সিলেট নগরীর বিভিন্ন রাস্তায় জীবানুনাশক ছিটানোর কার্যক্রম অব্যাহত রেখেছে সিটি কর্পোরেশন। মঙ্গলবার রাতে নগরীর কয়েকটি রাস্তায় জীবানুনাশক ছিটানো হয়। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী নিজে উপস্থিত থেকে এ কার্যক্রম তদারকি করেন।

মঙ্গলবার নগরীর নয়াসড়ক, কাজিটুলা, শাহী ঈদগাহসহ ও বিভিন্ন এলাকার রাস্তায় জীবানুনাশক ছিটানো  হয়েছে। এ সময় মেয়র আরিফ ছাড়াও একাধিক কাউন্সিলর ও সিসিকের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গত রোববার রাত থেকে জীবানুনাশক ছিটানোর কাজ শুরু করে সিসিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.