Sylhet Today 24 PRINT

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০২০

ফাইল ছবি

মহান স্বাধীনতা দিবস ও বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় তার ভাষণটি দেশের সব রেডিও-টিভিতে একযোগে সম্প্রচারিত হচ্ছে। 

ভাষণটি বিটিভির সৌজন্যে সিলেটটুডের পাঠকদের জন্যে সিলেটটুডের ফেসবুক পেজেও প্রচারিত হচ্ছে।

এই ভাষণে প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতি নিয়ে তার সরকারের প্রস্তুতি, সার্বিক পরিস্থিতি এবং করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেবেন। এছাড়া মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতিকে শুভেচ্ছা জানাবেন বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.