Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে মামার হাতে ভাগনে খুন

সুনামগঞ্চ প্রতিনিধি |  ২৬ মার্চ, ২০২০

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিরোধে মামার হাতে ভাগনে খুন হয়েছেন। নিহতের নামে মোহাম্মদ আকাশ মিয়া (২৭)। সে উপজেলার সদর ইউনিয়নের রংপুর(তেগাঙ্গা) গ্রামের আব্দুল হামিদের ছেলে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত আকাশ মিয়া ও তার মামা জাহেদ মিয়ার সাথে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। তার জের ধরে সন্ধ্যায় আকাশ মিয়াকে বাড়ির পাশে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার মামা জাহেদ মিয়া। পরে স্থানীয়রা আকাশকে উদ্ধার করে দোয়ারাবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার (ওসি) মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামা জাহেদ মিয়া তার ভাগনাকে খুন করেছেন। লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.