Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে হোম কোয়ারেন্টিনে ৫৯৭ জন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার |  ২৭ মার্চ, ২০২০

মৌলভীবাজার জেলার সাত উপজেলায় ৫৯৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই সম্প্রতি বিদেশ থেকে দেশে এসেছেন। এছাড়া কয়েকজন তাদের নিকটাত্মীয় রয়েছে। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের সংস্পর্শে ছিলেন।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ এ তথ্য জানিয়ে বলেন, মৌলভীবাজার সদর উপজেলায় ৬৬ জন, রাজনগর উপজেলায় ৮১ জন, কুলাউড়া উপজেলায় ৭৯ জন, বড়লেখা উপজেলায় ৬৮ জন, শ্রীমঙ্গল উপজেলায় ১২২ জন, কমলগঞ্জ উপজেলা ১০৪ জন এবং জুড়ি উপজেলায় ৭৭ জনসহ মোট সাত উপজেলায় ৫৯৭ জনকে হোম কোয়ারেন্টিনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্রপ্রাপ্ত ব্যক্তি এবং যাত্রীর সংখ্যা ৪৪ জন এবং বিগত ১০ মার্চ থেকে অদ্যাবধি ছাড়পত্রপ্রাপ্ত ব্যক্তি এবং যাত্রীর সংখ্যা ২৬৯ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.