Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০২০

সিলেটের গোলাপগঞ্জের গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফাহমিদা আক্তার (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর বণগ্রাম এলাকায় নিজ ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ফাহমিদা আক্তার বণগ্রামের লুৎফুর মিয়ার (লতই মিয়া) মেয়ে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এই তরুণী আত্মহত্যা করেছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত কিরে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.