Sylhet Today 24 PRINT

মাধবপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুভা নাশতারান উপজেলার আন্দিউড়া চকদারবাড়ি এলাকা অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান জানান, করোনাভাইরাস রোধে উপজেলার সকল ব্যবসায়ীকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এ নির্দেশ অমান্য করে তারা দোকান খোলা রেখে ব্যবসা করছিল। তাই অর্থদণ্ড করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.