Sylhet Today 24 PRINT

সিলেটে উন্নয়ন ও নির্মাণ কাজ বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মার্চ, ২০২০

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে উন্নয়ন ও নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে সিটি করপোরেশনকে নগরীতে চলমান উন্নয়ন কাজ বন্ধের অনুরোধ জানানো হয়।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ১০দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে জরুরী প্রয়োজন ছাড়া সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। ওষুধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া সব ধরণের দোকানপাট বন্ধের কথাও বলা হয়েছে।

এ অবস্থায় নির্মাণ ও উন্নয়ন কাজ চলমান থাকলে ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে বলে মনে করছে জেলা প্রশাসন। তাই শুক্রবার জেলায় মধ্যে চলমান সব ধরণের উন্নয়ন ও নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম। একইসঙ্গে নগরীর উন্নয়ন কাজ বন্ধ রাখার জন্য সিটি করপোরেশনকে চিঠি দেন জেলা প্রশাসক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.