Sylhet Today 24 PRINT

সিলেটে কোয়ারেন্টিনে ঢাবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মার্চ, ২০২০

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে জ্বর-সর্দি-কাশি নিয়ে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।

শুক্রবার (২৭ মার্চ) রাত থেকে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিন বিভাগে রেখে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

জানা যায়, শুক্রবার রাতে ঢাকা থেকে ফেরার পথে তার শরীরে জ্বর দেখা দেয়। সঙ্গে সর্দি-কাশিও ছিল। তাই বাড়িতে না গিয়ে রাতেই তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আসেন।

ওই শিক্ষার্থী চিকিৎসকদের জানান, গত কয়েকদিন তিনি ঢাকায় কয়েকজন ইউরোপ প্রবাসীর সংস্পর্শে ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, ঢাকায় কয়েকজন প্রবাসীর সংস্পর্শে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেটের এই শিক্ষার্থী। তার শরীরের স্যাম্পল আজ ঢাকায় পাঠানো হতে পারে। রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.