Sylhet Today 24 PRINT

সিলেটে কোয়ারেন্টিন থেকে মুক্তি পেলেন আরও ১৭৩ জন

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মার্চ, ২০২০

সিলেটে কোয়ারেন্টিনে থাকা মানুষের সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়েছে ১৭৩ জনকে।

শনিবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, সিলেট বিভাগে বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১১৮৪ জন। গতকাল এ সংখ্যা ছিল ১৩৫৭ জনে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.