Sylhet Today 24 PRINT

রাগীব-রাবেয়া মেডিকেলে ৭০ সেট পিপিই প্রদান

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মার্চ, ২০২০

ব্যক্তিগত উদ্যোগে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭০টি পিপিই প্রদান করেছেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।

শনিবার (২৮ মার্চ) পিপিইগুলো গ্রহণ করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন।

৫০ সেট পিপিই (পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) প্রদান করেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাবের আহমেদ চৌধুরী। তিনি এই কলেজের ৯ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। এছাড়াও একই কলেজের ৫ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও সিলেট সদর উপজেলা ইউএইচএফপিও ডা. আহমেদ সিরাজুম মুনির রাহীল ও সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. হানিফ ও ডা. ইশতিয়াক আরো ২০ সেট পিপিই প্রদান করেন।

কলেজের পক্ষ থেকে দাতাদের ও সমন্বয়কারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজ অধ্যক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম দাউদ এবং এই হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণ রোধের নিমিত্তে গঠিত সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.