Sylhet Today 24 PRINT

রায়নগরে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মার্চ, ২০২০

সিলেট নগরীতে নিজ বাসার সামনে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বেলা ৩টার দিকে নগরীর রায়নগরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শাহীন ইসলাম (২৫)। তিনি সিলেটের রায়নগর আবাসিক এলাকার মোতাকাব্বির ইসলামের ছেলে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ৩টার দিকে নিজ বাসার সামনে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। তার শরীরে দুটি স্ট্যাবিং পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরও জানান, কী কারণে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে তা তদন্তের জন্য পুলিশ মাঠে নেমেছে। আশা করি অচিরেই তা উদঘাটিত হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.