Sylhet Today 24 PRINT

মাধবপুরে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান ।

আন্দিউড়া ইউনিয়ন পরিষদ মাঠে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে চাল, ডাল, আলু ইত্যাদি বিতরণ করা হয়। একই দিন উপজেলার বাঘাসুরা ইউনিয়নের দারিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.