Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে ধর্ষণ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্প এলাকা থেকে জোড়া ধর্ষণ মামলার আসামি স্বপন মিয়াকে (৩২) ইয়াবা ও দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এসআই মুকিত চৌধুরীসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর গ্রামের মৃত জলফু মিয়ার ছেলে জোড়া ধর্ষণ মামলার আসামি স্বপন মিয়া (৩২), হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল গ্রামের নানু মিয়ার মেয়ে ডালিয়া আক্তার রিপা (১৯) ও একই উপজেলার নিজামপুর ইউনিয়নের রাঙ্গেরগাঁও গ্রামের আবু তাহেরের ছেলে আল আমিন সাগর (২০)।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে । গ্রেপ্তারকৃত স্বপনের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় জোড়া ধর্ষণ মামলাসহ ৭ টি মামলা রয়েছে। আমরা তাকে ধরতে বেশ কয়েকদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম। অবশেষে সে ধরা পড়লো ইয়াবাও সহযোগীসহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.