Sylhet Today 24 PRINT

সামাজিক দূরত্ব বজায় রাখতে শায়েস্তাগঞ্জে সেনাবাহিনীর মাইকিং

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টিন নিশ্চিত করতে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে মাইকিং ও টহল দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার ও মেজর আরিফ নেতৃত্বে একদল সেনাবাহিনী উপজেলার ড্রাইভার বাজার, দাউনগর বাজার, হাসপাতাল সড়ক, পুরানবাজারসহ বিভিন্ন এলাকায় টহল দেয়।

এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে অযথা বাইরে ঘোরাঘুরি না করাসহ নানা নির্দেশনামূলক মাইকিং করতে দেখা যায়। এর মধ্যে উল্লেখ্য যোগ্য স্লোগান গুলি ছিল।
সামাজিক দূরত্ব বজায় রাখুন, করোনাভাইরাস মুক্ত থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি সাবান দিয়ে হাত ধোয়া, পরিবারকে নিরাপদ রাখুন।

এসময় দাউদনগর বাজারে সামাজিক দূরত্ব বজায় না রেখে দোকানে মালামাল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার বলেন, সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টিন নিশ্চিত করতে সেনাবাহিনী উপজেলার বিভিন্ন এলাকায় টহল ও মাইকিং করেছে। এসময় সরকারের নির্দেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রেখে এক ব্যবসা প্রতিষ্ঠান মালামাল বিক্রি করা হচ্ছিল। তাই দাউনগর বাজারে হাজী আব্দুল কাইয়ুমের ব্যবসা প্রতিষ্ঠান জালালাবাদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.