Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে পৌরসভার উদ্যোগে সড়কে জীবাণুনাশক স্প্রে

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা এলাকায় সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর পানিবাহী গাড়ি দিয়ে জীবাণুনাশক স্প্রে (ব্লিচিং পাউডার মিশ্রিত পানি) করার কাজ করে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে পৌর মেয়র মো. জুয়েল আহমেদের নেতৃত্বে ভানুগাছ চৌমুহনী থেকে এ কার্যক্রম শুরু করা হয়। কমলগঞ্জ পৌর এলাকায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তাদের পানিবাহী গাড়ি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এ এস এম আজাদুর রহমান, পৌর কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজিবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এদিকে স্বাস্থ্য সুরক্ষায় ও করোনাভাইরাসের সংক্রমণ রোধে কমলগঞ্জের ভানুগাছ বাজারে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়েছে। শনিবার দুপুরে বিডি ক্লিন বাংলাদেশের উদ্যোগে ভানুগাছ বাজারে এ ওষুধ স্প্রে করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, পৌর কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিত, সৈয়দ জামাল হোসেন, বিডি ক্লিন বাংলাদেশের সমন্বয়ক ফকরুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.