Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে জীবাণুনাশক স্প্রে করছে ছাত্রদলের কর্মীরা

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে হবিগঞ্জে জেলা ছাত্রদলের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বৃন্দাবন কলেজ হতে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ও বিভিন্ন মসজিদে জীবাণুনাশক স্প্রে করা হয়। এসময় সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে মাস্কও বিতরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রায়েদ চৌধুরী রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন, সাইদুর রহমান, আল আমিন তালুকদার, জেলা ছাত্রদলের সম্মানিত সদস্য,ইলিয়াছ আলী,আবিদুর রহমান রাকিব,আরিফুল ইসলাম,মুহিদুল ইসলাম,মেহেদি হাসান,সহ, জেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা ছাত্রদল এই কার্যক্রম শুরু করেছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ও বিভিন্ন মসজিদে জীবাণুনাশক স্প্রে করেছি। দেশের এই দুর্যোগের মুহূর্তে দলমত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত। নিজেদের নিরাপত্তার জন্য হলেও সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.