Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০২০

সরকারি আইন না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় হবিগঞ্জের মাধবপুরে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার মাধবপুর পৌর শহর, ছাতিয়াইন এলাকায় অভিযান চালিয়ে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এই তথ্য নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.