Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে করোনায় আক্রান্তদের জন্য প্রস্তুত ব্যারিস্টার সুমনের গাড়ি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে করোনায় আক্রান্ত রোগীদের যাতায়াতের জন্য চালকসহ একটি গাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।   

শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমন বলেন, করোনা ভাইরাসের আপদকালীন সময়ের জন্য আমার  জিপ গাড়িটি আমার জন্মস্থান চুনারুঘাট উপজেলার সব মানুষের জন্য অ্যাম্বুল্যান্স হিসেবে কাজ করবে। গাড়ির প্রয়োজনে চুনারুঘাট সদর হাসপাতালে যোগাযোগ করুন।

তিনি আরও বলেন, আমি নিজেই বাসায় লকডাউনে আছি। এখন তো আমার গাড়ির দরকার নাই। তাই চালকসহ আমার ব্যবহার করা গাড়িটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মুমিন উদ্দিন চৌধুরীর কাছে দেওয়ার প্রস্তাব করেছি। এই সময়ে এটি খুবই দরকার। এটা তারা অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করতে পারবে।  তার বলেছেন গাড়ি যখন প্রয়োজন হবে তখন নেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.