Sylhet Today 24 PRINT

মাধবপুরে ১২ হাজার মাস্ক বিতরণ করলো সায়হাম গ্রুপ

মাধবপুর প্রতিনিধি |  ২৯ মার্চ, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সায়হাম গ্রুপের সৌজন্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকালে সায়হাম গ্রুপের জিএম প্রকৌশলী রেজাউল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের কাছে ১০ হাজার পিস এবং থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেনের কাছে ২ হাজার পিস মাস্ক তুলে দেন।

এ সময় সায়হাম নীট কম্পজিটের ডি.জি এম মাসুদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সায়হাম গ্রুপের এমডি সৈয়দ মো. ফয়সল বলেন, দেশের যে কোন দুর্যোগকালে সায়হাম পরিবার জনগণের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.