Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ পৌর এলাকায় ২০ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৯ মার্চ, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মৌলভীবাজারের কমলগঞ্জর পৌরসভার ২০টি স্থানে হাত ধোয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ২০টি স্থানে এ ব্যবস্থা করা হয়।

রোববার (২৯ মার্চ) সকাল ১০টায় কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ নিজে উপস্থিত থেকে হাত ধৌতকরণ কাজের উদ্বোধন করেন। এসময় স্ব-স্ব ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের উপজেলা পরিষদ প্রাঙ্গণ, ভানুগাছ বাজার চৌমুহনা, ভিতর বাজার, কমলগঞ্জ সরকারি কলেজের সম্মুখে, বড়গাছ, গোপালনগর, রামপাশা, কুমড়াকাপন, নরেন্দ্রপুর, আলেপুরসহ গুরুত্বপূর্ণ ২০টি স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়।

কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতেই এ উদ্যোগ গ্রহণ করেছি। ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে মানুষকে হাত ধোয়ার বিষয়ে সচেতন করছি। সচেতনতার মাধ্যমেই করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে আমাদের এই চেষ্টা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.