Sylhet Today 24 PRINT

চৌমুহনী ইউনিয়নে জীবাণুনাশক স্প্রে

মাধবপুর প্রতিনিধি |  ২৯ মার্চ, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জীবাণু নাশক স্প্রে করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আপন মিয়ার নেতৃত্বে চৌমুহনী বাজার, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, যানবাহনে জীবাণু নাশক স্প্রে করা হয়।

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন। এর আগে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের মধ্যে মাস্ক বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.