Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ছাত্রলীগের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

তাহিরপুর প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন ও অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাদাঘাট সরকারি কলেজ ছাত্রলীগ।

রবিবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ, মোল্লা পাড়া, দিঘীরপাড়, শিমুলতলা গ্রামের ২০টি পরিবারের মধ্যে প্রত্যেক্ষ পরিবারে ১ কেজি চাল, ২৫০গ্রাম ডাল, ৫০০গ্রাম পেয়াজ,২টা সাবান করে প্রতিটি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ জুনাব আলী, ছাত্রলীগ নেতা আলম শেখ, হৃদয় আহমেদ, রেজা, রকি, আল মামুন, হানিফ, জুয়েল, জীবন প্রমুখ।

বাদাঘাট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা হৃদয় আহমেদ জানিয়েছেন, করোনা ভাইরাসের কারনে অসহায় দিনমজুর পরিবারের কষ্ট লাগবে জেলা ছাত্রলীগে সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নির্দেশে বাদাঘাট সরকারি কলেজের ছাত্রলীগের নেতা কর্মীদের ব্যক্তিগত অর্থ দিয়ে এসহায়তা করা হয়েছে। আরো কয়েকটি গ্রামে আমরা সহায়তা করব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.