Sylhet Today 24 PRINT

লাশের পা শিকলে বাঁধা, ঝুলছিল দুইটা তালা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০২০

সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে শিকলপরা অবস্থায় ৫০ বছরের অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া দুইটা তালা ঝুলানো ছিল।

সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার বাঘা ইউনিয়নের রস্তমপুর এলাকার নদী পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে একটি লাশ সুরমা নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

গোলাপগঞ্জ মডেল থানার এস আই এখলাছ মিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পায়ে একটা শিকল বাঁধা রয়েছে। সেখানে দুটি তালা ঝুলানো রয়েছে। কোথাও কোন আঘাতের চিহ্ন নেই। লাশটা দুই-তিন দিনের পুরনো মনে হচ্ছে।

পুলিশ পরিচয় শনাক্তের চেষ্টা করছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.