Sylhet Today 24 PRINT

কানাইঘাটে জন সচেতনতায় মাঠে সেনাবাহিনী

কানাইঘাট প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০২০

করোনাভাইরাস নিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সার্বক্ষণিক সহায়তার জন্য সিলেটের কানাইঘাটে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৩০ মার্চ) সিলেটের কানাইঘাট উপজেলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমরানের নেতৃত্বে সেনাবাহিনীর ১২ সদস্যের একটি দল মাঠে সক্রিয় ছিল।

এদিন বিকাল ৪টায় কানাইঘাটের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী করোনাভাইরাস মোকাবেলায় সচেতন করতে হ্যান্ড মাইক হাতে কানাইঘাট পৌর বাজার থেকে শুরু উপজেলার বিভিন্ন বাজারে সচেতনতামূলক কথা বলেন।

এসময় গণজামায়েত এড়িয়ে চলতে, নিরাপদে বাসায় অবস্থান করার আহ্বান জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এছাড়া অপ্রয়োজনে বাজারে ঘোরাফেরা না করে প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে বাড়ি ফিরতে বলা হয়। একইসাথে যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক পরতে অনুরোধ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.