Sylhet Today 24 PRINT

শামসুদ্দিন হাসপাতালে ভর্তি ৩ জনের শরীরে করোনাভাইরাস নেই

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মার্চ, ২০২০

সিলেটে করোনা সন্দেহে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হওয়া আরও ৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি।

মঙ্গলবার (৩১ মার্চ) শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন, সোমবার পর্যন্ত হাসপাতালে পাঁচজন রোগী ছিলেন। এদের মধ্যে তিন জনের নমুনা সংগ্রহ করে রোববার ঢাকায় পাঠানো হয়। তাদের ৩ জনেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা এখন অনেকটা সুস্থ। তাই তাদেরকে আজ বাসায় পাঠানো হবে।

রিপোর্ট আসা তিনজনের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গত শনিবার রাতে ঢাকা থেকে সিলেটে আসার পথে অসুস্থবোধ করলে তিনি বাড়ি না গিয়ে সোজা শামসুদ্দিন হাসপাতালে চলে আসেন এবং শনিবার রাত থেকেই এই হাসপাতালের কোয়ারেন্টিন বিভাগে তিনি চিকিৎসাধীন আছেন।

আরেক জন ৮০ বছরের এক বৃদ্ধের নিউমোনিয়া জ্বর ও সর্দি-কাশি থাকায় তাকে তিনদিন আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতাল থেকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.