Sylhet Today 24 PRINT

কানাইঘাটে হতদরিদ্রদের সহায়তা প্রদান

কানাইঘাট প্রতিনিধি |  ৩১ মার্চ, ২০২০

সিলেটের কানাইঘাটের ৪নং সাতঁবাক ইউনিয়নে ২৭টি হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারে ঘরে গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান সরকারি উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ সকল সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাতঁবাক ইউপির বেশ কয়েকটি গ্রাম পায়ে হেটে পরিদর্শন করেন।

এ সময় নভেল করোনাভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলাফেরা এবং প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হওয়ার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

৪নং সাতবাঁক ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান বলেন, সরকারি প্রতিটি নির্দেশনা তার ইউপিতে মেনে চলার জন্য জনগণকে সচেতন করার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন সাতবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, সাতবাঁক ইউপি আওয়ামী লীগের সভাপতি হাজী মখদ্দছ আলী (মেম্বার), ইউপি সদস্য শাব্বীর আহমদ, আব্দুন নুর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.