Sylhet Today 24 PRINT

সিলেট ছাড়া তিন জেলায় কোয়ারেন্টিনে আরও ২৮ জন

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মার্চ, ২০২০

সিলেটে নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও ২৮ জন। তবে সিলেট জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে কাউকে কোয়ারেন্টিনে নেওয়া হয়নি। বর্তমানে সিলেটে হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১২৩৩ জন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখা শুরু করে। সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ৪ জন রয়েছেন। তবে সিলেট জেলায় নতুন করে কাউকে কোয়ারেন্টিনে রাখা হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সব মিলিয়ে সিলেট বিভাগে সর্বমোট হোম কোয়ারেন্টিনে রাখা হয় ৩ হাজার ৬২ জনকে। এদের মধ্যে ১ হাজার ৮২৯ জনকে কোয়ারেন্টিন মুক্ত করা হয়েছে।

কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বেশীরভাগই প্রবাসফেরত। বাকিরা তাদের পরিবার ও আত্মীয়স্বজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.