Sylhet Today 24 PRINT

দরিদ্র তিনশ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করলেন মাহিউদ্দিন সেলিম

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মার্চ, ২০২০

করোনাভাইরাস সক্রমন ঠেকাতে দেশে অঘষোতি লকডাউন চলছে। সবকিছুই বন্ধ। রাস্তাঘাটও ফাঁকা। এতে বিপাকে পড়েছেন দরিদ্র মানুষেরা। এই সঙ্কটে অসহায় মানুষদের সহায়তায় সরকারের পাশপাশি এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠনও। অনেকে ব্যক্তি উদ্যোগেও সহায়তা করছেন দরিদ্রদের। এমনই একজন সিলেটের ক্যিড়া সংগঠক ও ব্যবসায়ী মাহিউদ্দিন সেলিম।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম তার ব্যবসা প্রতিষ্ঠান মাহা'র পক্ষ থেকে মঙ্গলবার তিনশ' দরিদ্র ব্যক্তিকে খাদ্যসামগ্রি প্রদান করেন।

মঙ্গলবার দুপুরে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সমানে এগুলো বিতরণ করা হয়। এসময় মাহিউদ্দিন সেলিম ছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল উপস্থিত ছিলেন।

বিতরণ করা খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে ২০ কেচি চাল, ১০ কেজি আলু, ৫ কেজি পেঁয়াজ, ২ কেজি ডাল, ২কেজি চিনি, ১কেজি লবন, ১ লিটার সোয়াবিন তেল, ৫০০ গ্রাম গুড়া দুধসহ সাবান, হলুদ, জিরা, আদা, রসুন, মরিচ ও চা পাতা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.