Sylhet Today 24 PRINT

৩ অক্টোবর সিলেট আসছেন প্রধানমন্ত্রী, দেয়া হতে পারে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৫

যুক্তরাষ্ট্র সফর শেষে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩ অক্টোবর শনিবার সিলেট আসছেন। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে তিনি যাত্রা বিরতিকালে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তবে প্রধানমন্ত্রীকে বহণকারী বিমানটি কয়টায় অবতরণ করবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে প্রধানমন্ত্রীর সিলেট আগমণকে ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউনেপ) সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনাও দেওয়া হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

তবে সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে এক ঘন্টার যাত্রা বিরতি করবেন। এখানে কোন আনুষ্ঠানিক পোগ্রাম হওয়ার সম্ভাবনা নেই। তবে জেলা ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র কয়েকজন নেতার সাথে হয়তো শুভেচ্ছা বিনিময় করবেন। আগামী কাল (বৃহস্পতিবার) এ সংক্রান্ত একটি বৈঠকে প্রোগ্রাম চুড়ান্ত হবে।

প্রসঙ্গত, গত রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইউনেপ নির্বাহী পরিচালক আচিম স্টেইনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ পুরস্কার তুলে দেন। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতেই নিউইয়র্ক যান শেখ হাসিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.