Sylhet Today 24 PRINT

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা

ছাতক প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জের ছাতক বাজার, পীরপুর বাজার, দোলারবাজার ও জাহিদপুর বাজারে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ এক অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, এএসপি (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, ওসি মোস্তফা কামাল।

এসময় ছাতক বাজার এক দোকানিকে ১৫ হাজার টাকা ও দোলারবাজার এক দোকানিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বাজারগুলোতে লোকজনকে যত্রতত্র ঘোরাঘুরি না করে নিজ নিজ বাসায় অবস্থানের জন্য বলা হয়। দোকানিদের নির্ধারিত সময়ের অতিরিক্ত দোকান খোলা না রাখার জন্য অনুরোধ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.