Sylhet Today 24 PRINT

মাধবপুরে সেনাবাহিনীর সচেতনতামূলক প্রচারণা

মাধবপুর প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর এবং হাটবাজারে করোনা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার নেতৃত্বে ১৩ ইস্ট বেঙ্গল সিলেট সেনানিবাসের ক্যাপ্টেন শরীফুল ইসলামসহ প্লাটুন সেনা সদস্যরা ধর্মঘর ইউনিয়নের বিভিন্ন গ্রামে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং তুলশীপুর বাজার, হরষপুর স্টেশন বাজারে সচেতনতামূলক প্রচারণা চালান।

হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের প্রত্যেককে ঘরের ভিতর থাকার জন্য পরামর্শ দেওয়া দেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.