Sylhet Today 24 PRINT

করোনাভাইরাস সংক্রমণ রোধে করণীয় বার্তা প্রচার করছে জেলা তথ্য অফিস

সিলেটটুডে ডেস্ক |  ০১ এপ্রিল, ২০২০

সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে করণীয় বার্তা প্রচার কার্যক্রম চলমান রয়েছে।

বুধবার (১ এপ্রিল) থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সিটি করপোরেশনসহ প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এ প্রচার কার্যক্রম বাস্তবায়ন করবে বলে জানান সিলেট জেলা তথ্য অফিস।

তাছাড়া প্রচারণাকালে এ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হবে। আজ জকিগঞ্জ উপজেলায় প্রচার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দুই সপ্তাহব্যাপী এ প্রচার কার্যক্রমের শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে জনসাধারণকে সচেতন করতেই এ প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.