Sylhet Today 24 PRINT

প্রতিদিন ৬০ ছিন্নমূল মানুষেকে খাওয়াবে উদ্দীপ্ত তারুণ্য

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সারাদেশের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যেখানে প্রতিটি পরিবারের সদস্যরা বাসায় ঢুকে পড়েছেন, সেখানে ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে শ্রীমঙ্গলের স্বেচ্ছাসেবী সংগঠন উদ্দীপ্ত তারুণ্য। তারা এই দুঃসময়ে প্রতিদিন ৬০ ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল শহরের ছিন্নমূল প্রায় ৬৫ জন মানুষের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু করে তারা।

প্রথম দিন শহরের রেলওয়ে স্টেশন ও আশপাশ, চৌমুহনা, মৌলভীবাজার সড়ক, হবিগঞ্জ সড়ক নতুন বাজার ইত্যাদি জায়গা ঘুরে ঘুরে এই খাবার গুলো প্রকৃত অসহায় মানুষের হাতে তুলে দেয় তারা।

উদ্দীপ্ত তারুণ্যের সদস্য মো. নুরুজ্জামান বলেন, করোনাভাইরাসের কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। শহরের দরিদ্র অসহায় মানুষরা প্রায় না খেয়ে আছে। তাদের কথা চিন্তা করে আমরা সংগঠন থেকে উদ্যোগ নিয়েছি এই অভুক্ত মানুষের মুখে রান্না করা খাবার তুলে দেবো। আমাদের সংগঠন ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তা নিয়ে আমরা আগামী এক সপ্তাহের জন্য দৈনিক ৬০ প্যাকেট খাবার বিতরণের টার্গেট নিয়েছি। সহযোগিতা পেলে আমরা যতদিন দোকানপাট বন্ধ থাকবে ততদিন খাবার বিতরণ চালিয়ে যাবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.