Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ছিটানো হচ্ছে জীবাণুনাশক পানি

কানাইঘাট প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০২০

সিলেটের কানাইঘাট পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বুধবার (১ এপ্রিল) বিকালে কানাইঘাট বাজারসহ পৌর শহরের গুরুত্বপূর্ণ এলাকায় কানাইঘাট পৌরসভার ও থানা পুলিশ উদ্যোগে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ছিটানো হয়েছে জীবাণুনাশক পানি।

এ সময় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কও বিতরণ করা হয়। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার উপর প্রচার অভিযান চালানো হয়।

উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামিম, কোষাধ্যক্ষ নজির উদ্দিন প্রধান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কানাইঘাট শাখার সাধারণ সম্পাদক আজমল হোসেন, পৌর কাউন্সিলর মাও, ফখরুদ্দিন, কানাইঘাট বাজার লেছি করামত আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.