Sylhet Today 24 PRINT

বড়লেখায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

বড়লেখা প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাহজপুর ইউনিয়নের সুজাউল গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল খালিক (৯১) আর নেই।

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১২টায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর সুজাউল আলিয়া মাদ্রাসা মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে তার লাশ দাফন করা হয়।

গার্ড অব অনার প্রদানকালে প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

অপরদিকে মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল খালিকের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.