Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে মারা যাওয়া সেই নারীর স্বামী করোনায় আক্রান্ত নন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া সেই নারীর স্বামী করোনায় আক্রান্ত নন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১ এপ্রিল) রাতে সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সোমবার সুনামগঞ্জ পৌর শহরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে স্ত্রী মারা যাওয়ায় ও মৃত মহিলার স্বামীরও জ্বর, কাশি থাকায় ওইদিনই সিলেটের শহীদ শামসুদ্দীন হাসপাতালে করোনাভাইরাসের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য ভর্তি করা হয়। যার কারণে শহীদ শামসুদ্দীন হাসপাতালে আইইডিসিআরে সদস্যরা তার শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠালে তার ফলাফল নেগেটিভ আসে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, জ্বর, কাশি জনিত কারণে সোমবার শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হলে আইইডিসিআর কর্তৃক করোনাভাইরাস পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এই প্রেক্ষাপটে গুজবে কান না দিয়ে ধৈর্য সহকারে সরকারী নির্দেশনা পালন করার জন্য সবাইকে অনুরোধ করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.