Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে ভাসছে অজ্ঞাত ব্যক্তির লাশ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০২ এপ্রিল, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বনগ্রাম এলাকার কুশিয়ারা নদীর তীরে এ লাশটি ভাসতে দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার বিকেলে বুধবারীবাজার ইউনিয়নের বনগ্রাম এলাকার কুশিয়ারা নদীর তোরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ কুশিয়ারা নদীতে ভাসতে দেখতে পান স্থানীয় কয়েকজন। পরে লাশটি পানির স্রোতে ভেসে অন্য দিকে চলে যায়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ধরনের কোন তথ্য আমাদের কেউ দেয়নি। খবর পেলে আমরা লাশ উদ্ধার করবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.