Sylhet Today 24 PRINT

মধ্যরাতে র‍্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৫

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে  নগরীর বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২৯৭ (দুইশত সাতানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ (বিশ) গ্রাম গাঁজা সহ এক যুবককে আটক করেছে র‍্যাব-৯। আটক হওয়া যুবকের নাম সুমন আহম্মদ (২৪), পিতা-মৃত মনতন আহম্মদ, তাঁর বাড়ি মদিনা মার্কেট এলাকায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, রাত ১১টা ৪০ মিনিটে র‍্যাব -৯ এর এএসপি পংকজ কুমার দে এর নেতেৃত্বে রংমহল টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.