Sylhet Today 24 PRINT

এবার সেই বানরদের খাবার দিলেন মাহিউদ্দিন সেলিম

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০২০

সিলেট নগরীর হযরত চাষনীপীর (রহঃ) মাজারের বানরদের মধ্যে এবার খাবার বিতরণ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

করোনাসংক্রমনের প্রেক্ষিতে দর্শনাথীরা না আসায় প্রায় অভূক্ত অবস্থায় ছিলো মাজারের প্রায় দুই শতাধিক বানর। এনিয়ে আলোেচনার পর অনেকেই এগিয়ে আসেন বানরদের খাবার নিয়ে।

রোববার মাজারে গিয়ে খাবার বিতরণ করেন মাহিউদ্দিন সেলিম। যতদিন লকডাউন থাকবে ততদিন বানরদের খাবার প্রদানেরও আশ্বাস দেন তিনি।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.