Sylhet Today 24 PRINT

জুড়ীর তিনটি গ্রাম স্বেচ্ছায় লকডাউন

জুড়ী প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর হতে বাইর বের না হওয়া এবং বাইরে থেকে কেউ এলাকায় প্রবেশ ঠেকাতে জুড়ী উপজেলার তিনটি গ্রাম স্বেচ্ছায় লকডাউন করেছে স্থানীয়রা। এলাকার ব্যক্তিবর্গ একত্রিত হয়ে এসব সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। গ্রামগুলো হলো পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই, পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছির পুর,সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন।

সোমবার সন্ধায় এলাকায় সভা ডেকে এ সিদ্ধান্ত নেওয়ার পর মসজিদে জানিয়ে দেয়া হয়।

পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির জানান, আমার এলাকার যুবকরা এ সিদ্ধান্ত নিতে আমার বাড়ি এসেছিল আমি এ উদ্যোগকে স্বাগত জানিয়েছি।

পাতিলা সাঙ্গন গ্রামের সিদ্দিকুর রহমান সুমন জানান, আমরা সবাই বসে এ সিদ্ধান্ত নিয়েছি যাতে আমাদের এলাকার মানুষ লক ডাউনের মাধ্যমে নিরাপদ দূরত্বে সচেতন থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.