Sylhet Today 24 PRINT

র‍্যাবের অভিযানে জকিগঞ্জে ‘শিশু ও নারী নির্যাতনকারী’ গ্রেফতার

সিলেটটুডে ডেস্ক |  ০১ অক্টোবর, ২০১৫

জকিগঞ্জের দেওরাইল রতনগঞ্জ বাজার এলাকায় অভিযান এক্সালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম রুহেল আহমেদ (২৬), তিনি উপজেলার মনছুরপুর গ্রামের ফয়জুর রহমানের পুত্র।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মেজর এস এ এম ফকরুল ইসলাম খান এর নেতৃত্বে জকিগঞ্জের দেওরাইল রতনগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এই আসামীকে গ্রেফতার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.