বড়লেখা প্রতিনিধি | ০১ অক্টোবর, ২০১৫
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মোঃ আশিক উদ্দিন “মানবাধিকার শান্তি” পদকের জন্য মনোনীত হয়েছেন। সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস্ ইউপি সদস্য মোঃ আশিক উদ্দিনকে শান্তি পদকের জন্য মনোনীত করেছে।
আগামী ১৭ অক্টোবর, ২০১৫ইং ঢাকার শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সেমিনার হলে “বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে” প্রবীণদের নিরাপত্তায় জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই পুরস্কার গ্রহণ করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এড: মোঃ নুরুল ইসলাম তালুকদার এমপি’র উপস্থিত থাকার কথা রয়েছে।