Sylhet Today 24 PRINT

শায়খে ইমামবাড়ি আল্লামা আব্দুল মোমিন আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০২০

প্রখ্যাত আলেমে দীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও জামেয়া দারুল কোরআন সিলেটের শায়খুল হাদিস আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি আর নেই।

বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১২টায় হবিগঞ্জের পুরানগাঁও গ্রামে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন।

উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শায়খুল ইসলাম হজরত মাওলানা সায়্যিদ হোসাইন আহমদ মাদানি (রহ.)-এর খলিফা ছিলেন তিনি।

শায়খে ইমামবাড়ির নামাজে জানাজা বুধবার (৮ এপ্রিল) দুপুর আড়াইটায় হবিগঞ্জের নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.