Sylhet Today 24 PRINT

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে কর্মীর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০২০

প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিক মিয়া (২৫) নামে এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত শফিক ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে নিশ্চিত করে নারায়নপুর গ্রামের ইউপি সদস্য হারিছ উদ্দিন লালু বলেন, শফিক বিদ্যুতের কাজ করতো।

তিনি আরও জানান, বুধবার সকাল ১১টার দিকে তার নিজ ঘরে বিদ্যুতের লাইনে ক্রুটি দেখা দিলে তিনি তা সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.